দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ১০ টাকা না দেওয়ায় ভাতিজার ছুরিকাঘাতে আয়েশা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভাতিজা মো. তৌহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আয়েশা খাতুন ওই গ্রামের মো. তারা মিয়ার স্ত্রী। গ্রেপ্তার মো. তৌহিদ একই গ্রামের লাল মাহমুদের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত আয়েশা গ্রেপ্তার তৌহিদের চাচি। তৌহিদ নিহত আয়েশার ছেলে আশিকের কাছে ১০ টাকা পেত। বিকেলে তৌহিদ ধারের ১০ টাকা ফেরত চায় আশিকের কাছে। তখন আশিক টাকা দিতে অস্বীকৃতি জানায়। এই নিয়ে দুইজন কথা-কাটাকাটির এক পর্যায়ে মারামারিতে জড়ায়। এসময় আশিকের মা এগিয়ে আসলে তৌহিদ ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই আয়েশা মারা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।
এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সায়েফ বলেন, ১০ টাকা নিয়ে দ্বন্দ্বে ভাতিজার ছুরির আঘাতে চাচি আয়েশা খাতুন মারা গেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত তৌহিদকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
/অ